সতর্ক বার্তা
সতর্ক বার্তা।
আমরা ধীরে ধীরে পৃথিবী থেকে এভাবে গাছ কেটে ফেলে মরুভূমিতে পরিণত করছি। এই গাছপালায় আমাদের বন্ধু। আর গাছ-পালাই অনেক পশু-পাখির আবাসস্থল। ভেবে দেখুন তো এই গাছপালা কেটে ফেললে পশু-পাখিরা কোথায় যাবে? আমাদের কী ধরনের ক্ষতি হবে?
পশু-পাখিরা ধীরে ধীরে বিলুপ্ত হবে। আর আমাদের যা ক্ষতি হবে তা হলো আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। গাছপালা আমাদের অক্সিজেন দেয়। এই গাছপালা কেটে ফেললে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের সংখ্যা বৃদ্ধি পাবে,অক্সিজেনের সংখ্যার হ্রাস পাবে। ফলে আমাদের পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।
পৃথিবীতে অন্তত ২৫% বনভূমি থাকা প্রয়োজন। তাহলে পৃথিবীর ভারসাম্য কিছুটা বজায় থাকবে।
তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। বন উজাড় করা বন্ধ করতে হবে।
"গাছ লাগান পরিবেশ বাঁচান"

ইনফঘর আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। এখানে প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়। নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url